ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে গোপনে দ্বিতীয় বেতন নেওয়া ও যুক্তরাষ্ট্রের মায়ামিতে কম দামে সম্পত্তি কেনার অভিযোগ তুলেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস। এবার সেই প্রতিবেদনকে ভুল স্বীকার করে ইনফান্তিনো ও ফিফার কাছে ক্ষমা চেয়েছে সংবাদপত্রটি।
একই সঙ্গে মায়ামিতে কম দামে ইনফান্তিনোর সম্পত্তি কেনার দাবিও প্রত্যাহার করেছে তারা।১৩ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে দ্য টাইমস দাবি করেছিল, ২০২৬ বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান এফডব্লিউসি-২০২৬ থেকে ২০২৪ সালে ১৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার (প্রায় ২১ কোটি টাকা) পেয়েছেন ইনফান্তিনো, যা সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করা হয়নি।
তবে নিজেদের সংশোধনীতে সংবাদপত্রটি জানিয়েছে, এ দাবি সঠিক নয়, ইনফান্তিনো কোনো ‘দ্বিতীয় বেতন’ পাননি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।