অ্যাপল-১ কম্পিউটার
১৯৭৬ সালে তৈরি অ্যাপলের প্রথম কম্পিউটারগুলোর একটি এখনো সচল। বিরল এই কম্পিউটার সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে ১১ লাখ ৫০ হাজার ডলারে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৯০ লাখ টাকা। কম্পিউটারটির সঙ্গে ছিল অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের সই করা একটি চিঠি এবং আরেক সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের স্বাক্ষর।নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ‘হ্যাটফিল্ড’ অ্যাপল-১ নামে পরিচিত কম্পিউটারটি নিয়ে নিলামে চলে টান টান প্রতিযোগিতা।
দুই ক্রেতার মধ্যে ২৮ মিনিট ধরে চলে দর-কষাকষি। শেষ পর্যন্ত সর্বোচ্চ দর দিয়ে কম্পিউটারটি কিনে নেন একজন।আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান বনহামস জানিয়েছে, বাণিজ্যিকভাবে বিক্রি হওয়া অ্যাপল-১ কম্পিউটারের মধ্যে এটিই সর্বোচ্চ দামে বিক্রির বিশ্ব রেকর্ড গড়েছে।বনহামসের পরিচালক ইয়ান এলিং বলেন, ‘কম্পিউটারের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন এই হ্যাটফিল্ড অ্যাপল-১-এর বিক্রিতে আমরা আনন্দিত।
অ্যাপলের ৫০ বছর পূর্তির বছরে প্রতিষ্ঠানটির প্রথম পণ্যটি নিলামে তোলার সুযোগ পাওয়া ছিল সম্মানের।’কম্পিউটারে ওজনিয়াকের স্বাক্ষরকম্পিউটারটির প্রতি সংগ্রাহকদের আগ্রহের বড় কারণ এর ইতিহাস।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।