advertisement
advertisement

পকেট ফাঁকা, সমস্যা নেই, তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে অর্থ নিয়ে উধাও ছিনতাইকারীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
পকেট ফাঁকা, সমস্যা নেই, তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে অর্থ নিয়ে উধাও ছিনতাইকারীরা

ছিনতাই

advertisement

ছিনতাইয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলেন চারজন। পথে এক তরুণকে টার্গেট করেন তাঁরা। তাঁকে অপহরণ করে নিয়ে যান। কিন্তু পরে জানতে পারেন, ওই তরুণের কাছ থেকে নেওয়ার মতো কোনো অর্থ নেই। এতে রেগে যান ছিনতাইকারীরা। শেষমেশ ওই তরুণকে মোবাইল অ্যাপ ব্যবহার করে ঋণের জন্য আবেদন করান। সেই অর্থ তোলেন পাশের একটি এটিএম বুথ থেকে। এরপর সেই অর্থ নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী দল।ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার, ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে।

ভুক্তভোগীর নাম অজয়। বয়স ২১ বছর।স্থানীয় পুলিশ জানিয়েছে, অজয় চেন্নাইয়ের দক্ষিণাঞ্চলের পল্লিকরনাই এলাকায় অবস্থান করছিলেন। রাস্তায় হঠাৎ ছিনতাইকারী দলটির কবলে পড়েন তিনি। ওই সময় তাঁকে জোর করে একটি অটোরিকশায় তোলা হয়। টাকাপয়সা, দামি জিনিস যা আছে; দিতে বলেন ছিনতাইকারীরা।ঘটনার সময় অজয়ের পকেট ছিল ফাঁকা। সঙ্গে কোনো অর্থ বা দামি কিছু ছিল না। সেটা তিনি ছিনতাইকারীদের জানান। তিনি ভেবেছিলেন, হয়তো রেহাই পাবেন। কিন্তু সেটা হয়নি।

মারধর করা হয় অজয়কে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর