advertisement
advertisement

চার ধরনের যোগাযোগসুবিধা, তবু বড় শিল্প গড়ে ওঠেনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
চার ধরনের যোগাযোগসুবিধা, তবু বড় শিল্প গড়ে ওঠেনি

তানভীরুল ইসলাম

advertisement

যশোর জেলার ব্যবসা-বাণিজ্যের সংকট ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম।এত যোগাযোগসুবিধা থাকার পরও যশোর প্রত্যাশিত শিল্প ও বাণিজ্যকেন্দ্র হয়ে উঠতে পারেনি কেন?তানভীরুল ইসলাম সোহান: যশোর প্রাচীন শহর। অবকাঠামোগত সম্ভাবনা ও ভৌগোলিক সুবিধার দিক থেকে এটি অনন্য।

তবে বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার জন্য নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ অপরিহার্য। কিন্তু যশোরে সেই নিশ্চয়তা নেই। ফলে ভারী শিল্পের বিনিয়োগকারীরা এখানে আকৃষ্ট হননি।নওয়াপাড়া নদীবন্দরকে কার্যকর করতে কী করতে হবে? তানভীরুল ইসলাম: ভৈরব নদের নাব্যতাসংকট ও অবকাঠামোগত আধুনিকায়নের অভাব নওয়াপাড়া নদীবন্দরের প্রধান সমস্যা। বন্দরসংলগ্ন একটি সেতুর পিলারের গোড়ায় বালু ও পলি জমায় এ নদের নাব্যতা কমেছে।

ফলে মোংলা থেকে নওয়াপাড়ায় পণ্যবাহী কার্গো আসতে পারছে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর