advertisement
advertisement

সুন্দরবনে এলএনজি টার্মিনাল হলে প্রতিবেশগত ঝুঁকি বাড়বে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
সুন্দরবনে এলএনজি টার্মিনাল 
হলে প্রতিবেশগত ঝুঁকি বাড়বে

মানুষ একটু এগিয়ে গেলেই নিরাপদ দূরত্বে সরে যেতে শুরু করে হরিণের পাল। সুন্দরবনের দক্ষিণ প্রান্তে কটকায়। সম্প্রতি তোলা

advertisement

জলবায়ু পরিবর্তন, মোংলাকেন্দ্রিক শিল্পকারখানা ও রামপাল বিদ্যুৎকেন্দ্রের দূষণসহ নানা কারণে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন নানামুখী সংকটের মধ্যে আছে।

এমন পরিস্থিতিতে জ্বালানিসংকট নিরসনে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল স্থাপনের জন্য সম্ভাব্য জায়গা হিসেবে ভাবা হচ্ছে সুন্দরবনের ভেতর জীববৈচিত্র্যগতভাবে গুরুত্বপূর্ণ আকরাম পয়েন্ট ও সুন্দরবন–সংলগ্ন নলিয়ান গ্রাম।সুন্দরবনের শিবসা ও পশুর নদ যেখানে মিলেছে, সেই মোহনা আকরাম পয়েন্ট। এই পয়েন্টের দুই কিলোমিটারের মধ্যে এক পাশে সুন্দরবন দক্ষিণ বন্য প্রাণী অভয়ারণ্য ও অন্য পাশে সুন্দরবন পূর্ব বন্য প্রাণী অভয়ারণ্য।

এ দুটি অভয়ারণ্যই জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো ঘোষিত বিশ্ব–ঐতিহ্যের অংশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর