advertisement
advertisement

রাজধানীতে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে মুরগি ও ডিম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
রাজধানীতে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে মুরগি ও ডিম

ডিম ও মুরগি

advertisement

প্রায় তিন মাস ধরে বাজারে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি ও ডিম। সরবরাহ মোটামুটি ঠিক থাকলেও দাম কমছে না। সম্প্রতি সরু চালের দাম কেজিতে ২ টাকা ও পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকার মতো বৃদ্ধি পেয়েছে।এ দিকে দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি চলছে। ছুটি কাটাতে অনেক মানুষ ঢাকা ছেড়েছেন। এতে বাজারে ক্রেতার উপস্থিতি কিছুটা কম।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও তেজতুরী বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০-৩৫০ টাকা কেজি।

এ ছাড়া ফার্মের মুরগির বাদামি রঙের এক ডজন ডিমের দাম ১৫০ টাকার আশপাশে।বিক্রেতারা জানান, গত কয়েক মাসের মধ্যে একাধিকবার মুরগির খাদ্যের দাম, বিদ্যুৎ বিল, গাড়িভাড়া প্রভৃতি খরচ বেড়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর