advertisement
advertisement

তরুণকে গুলির পর এলাকাবাসীর ধাওয়া, মোটরসাইকেল রেখে পালাল দুর্বৃত্তরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
তরুণকে গুলির পর এলাকাবাসীর ধাওয়া, মোটরসাইকেল রেখে পালাল দুর্বৃত্তরা

গুলি

advertisement

নোয়াখালীর বেগমগঞ্জে কামরুল হাসান (২৪) নামের এক তরুণকে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় নেওয়াজপুর গ্রামের ওক্কাছ পাটোয়ারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কামরুল ওই গ্রামের মো. ইউছুফের ছেলে। তিনি পেশায় দরজি।পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আলাইয়াপুর ইউনিয়নে অপরাধমূলক কর্মকাণ্ডে দুটি গ্রুপ সক্রিয়।

ওই দুটি গ্রুপ ‘রুবেল গ্রুপ’ ও ‘হারুন গ্রুপ’ নামে পরিচিত। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। রুবেল গ্রুপের বেশ কয়েকজন সদস্য সম্প্রতি গ্রেপ্তার হয়ে কারাগারে যান। কয়েক দিন আগে তাঁরা জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফেরেন। গতকাল বিকেলে তাঁদের কয়েকজনসহ রুবেল গ্রুপের সদস্যরা মোটরসাইকেলে এসে কামরুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

গুলিবিদ্ধ কামরুল এলাকায় হারুন গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত।গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর