advertisement
advertisement

নন্দনকাননের আকাশে আলোর মিছিল, হৃদয়ে জাগুক মানবতার বোধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
নন্দনকাননের আকাশে আলোর মিছিল, হৃদয়ে জাগুক মানবতার বোধ

advertisement

প্রবারণা পূর্ণিমায় চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারের আকাশে হাজারো ফানুস ছড়ায় আলোর আবেশ। বুদ্ধের করুণা, মৈত্রী ও অহিংসার বাণী মনে করিয়ে দেয় মানবতার চিরন্তন আহ্বান।চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাজারো ফানুস উড়িয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

রাতের আকাশে একের পর এক ফানুস যখন মিটিমিটি আলো ছড়িয়ে দূর আকাশে মিলিয়ে যায়, তখন মনে হয়, অন্ধকারের বুক চিরে মানুষ যেন উড়িয়ে দিচ্ছে শান্তি, মৈত্রী ও মানবতার একেকটি স্বপ্ন। আলোয় ভরা এই দৃশ্য কেবল ধর্মীয় উৎসবের সৌন্দর্য নয়; এর গভীরে রয়েছে আত্মশুদ্ধি, ত্যাগ, সংযম ও সত্যের পথে এগিয়ে চলার মহৎ শিক্ষা।প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব। সাধারণত আশ্বিনী পূর্ণিমায় পালিত হয় এই উৎসব।

এদিন বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী বর্ষাবাসের সমাপ্তি ঘটে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর