advertisement
advertisement

টাকা ছাড়া নিলামে কেমন হলো কোন দল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
টাকা ছাড়া নিলামে কেমন হলো কোন দল

বিসিবির নতুন ঘরোয়া কাঠামো ডোমেস্টিক থ্রি ট্রফি বা ডি–থ্রি ট্রফির নিলাম অনুষ্ঠান, রাজধানীর শেরাটন হোটেলে।

advertisement

চারু শর্মার জন্যও ব্যাপারটা নতুনই হবে হয়তো। ভারতের প্রখ্যাত এই সঞ্চালক একটা নিলাম পরিচালনা করে গেলেন, অথচ একটিবার ‘টাকা’ কথাটি উচ্চারিত হলো না! বারবার তিনি বললেন ‘পয়েন্ট’, ‘পয়েন্ট’। টাকা ছাড়া এমন অভিনব নিলাম আর কখনো কোথাও হয়েছে কি না সন্দেহ।বিসিবির নতুন ঘরোয়া কাঠামো ডোমেস্টিক থ্রি ট্রফি বা ডি–থ্রি ট্রফির এই ব্যতিক্রমধর্মী নিলাম নিয়ে তবু প্রশ্ন তোলার সুযোগ নেই। ব্যাপারটা যে এমনই হবে, সেটি আগেই ঘোষিত।

তিন সংস্করণের ক্রিকেটের সম্মিলিত আসর ডি–থ্রি ট্রফিতে খেলোয়াড়েরা পাবেন শুধু ম্যাচ ফি। তাদের দলে নিতে প্রতিযোগিতার ছয় দল টাকার যুদ্ধে নামবে না, পাঁচটি শ্রেণি থেকে তারা খেলোয়াড় নেবে মূলত প্রত্যেকের জন্য বরাদ্দকৃত ১০ কোটি অদৃশ্য পয়েন্ট দিয়ে।শরীফুল–তাসকিন–তানজিদদের নিয়ে নিলামে কাড়াকাড়িনিলামে তোলা হয়েছিল মোট ২৭৫ জন ক্রিকেটারকে, প্রতিটি দলকে সেখান থেকে নিতে হয়েছে ২২ জন করে ক্রিকেটার। এভাবে দল পেয়েছেন মোট ১৩২ ক্রিকেটার।

এ ছাড়া ৬ আইকন ক্রিকেটারকে আগেই নিয়ে নিয়েছে ছয় ফ্র্যাঞ্চাইজি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর