লক্ষ্মীপুর বন্ধুসভার উদ্যোগে আন্তজেলা বিতর্ক উৎসব
বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের শুধু বক্তব্য উপস্থাপনের দক্ষতা বাড়ায় না; কোনো বিষয়ে তথ্য সংগ্রহ, যুক্তি বিশ্লেষণ, নিজের মতামত সুস্পষ্টভাবে প্রকাশ এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার চর্চাও তৈরি করে। এ আয়োজন শিক্ষার্থীদের চিন্তার জগৎ প্রসারিত করার পাশাপাশি আত্মবিশ্বাস ও যোগাযোগের দক্ষতা বিকাশে ভূমিকা রাখবে।’লক্ষ্মীপুর বন্ধুসভার উদ্যোগে আন্তজেলা বিতর্ক উৎসবে এ কথা বলেন বক্তারা।
২৪ অক্টোবর লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের হলরুমে এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। দিনভর যুক্তি, পাল্টা যুক্তি ও বিশ্লেষণধর্মী আলোচনায় মুখর ছিল পরিবেশ।একই আয়োজনে লক্ষ্মীপুর জেলার গুণী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।
শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, জ্ঞানচর্চা ও বিতর্কের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি শিক্ষকদের অবদানকে সম্মান জানানো ছিল উৎসবের অন্যতম দিক।গুণী শিক্ষকদের সঙ্গে বন্ধুসভার বন্ধুরাপ্রথম আলোর লক্ষ্মীপুর প্রতিনিধি এ বি এম রিপনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক মাইন উদ্দিন পাঠান, সাবেক বিতার্কিক মাজেদ আজাদ এবং লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা খাতুন।অধ্যাপক মাইন উদ্দিন পাঠান বলেন, ‘এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তার দ্বার উন্মোচন করে।’ বন্ধুসভার...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।