advertisement
advertisement

‘অপারেশন ল্যাংড়া’: গরু পাচারের অভিযোগ তুলে উত্তর প্রদেশে মুসলিমদের পঙ্গু করছে পুলিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ণ
‘অপারেশন ল্যাংড়া’: গরু পাচারের অভিযোগ তুলে উত্তর প্রদেশে মুসলিমদের পঙ্গু করছে পুলিশ

ভারতে গোরক্ষা আইনের নামে পুলিশের নির্বিচার গুলিবর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ বাড়ছে। উত্তর প্রদেশের একটি গ্রামে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন এক মুসলিম ব্যক্তি, পাশেই একটি গরু

advertisement

পুলিশের ভিডিওগুলো দেখলে মনে হবে যেন আগে থেকে লেখা কোনো চিত্রনাট্য, অন্ধকারে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন পায়ে গুলিবিদ্ধ এক ব্যক্তি, আর পুলিশ কর্মকর্তারা তাঁকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক অনুসন্ধানে দেখা গেছে, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ প্রায় একই কায়দায় শত শত সন্দেহভাজনের ওপর গুলি চালিয়েছে।

এসব বন্দুকযুদ্ধের মূল লক্ষ্যবস্তু ছিলেন গরু পাচারের অভিযোগ ওঠা মুসলিমরা। হিন্দুধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি গরু সুরক্ষা আইনের সঙ্গে এই অপরাধ গভীরভাবে জড়িত। অপরাধ দমনের এক বড় অভিযানের অংশ হিসেবে পুলিশ এসব গোলাগুলির কথা প্রচার করেছে। তারা এগুলোকে আত্মরক্ষার খাতিরে করা হয়েছে বলে দাবি করেছে।তবে অধিকারকর্মী, বিরোধীদলীয় নেতা এবং স্থানীয় বিচারকেরা বলছেন ভিন্ন কথা।

তাঁদের মতে, এই সহিংসতা মূলত বিচারবহির্ভূত শাস্তি এবং ভয় দেখানোর শামিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর