advertisement
advertisement

মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১:০৯ অপরাহ্ণ
মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

advertisement

কাজ করতে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এর আগে কোনো মেডিক্যাল পরীক্ষা করা যাবে না।অনুমোদিত মেডিক্যাল সেন্টারগুলোয় এই পরীক্ষা হবে।

অনুমোদিত মেডিক্যাল সেন্টারের তালিকা খুব শিগগির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আজ বুধবার জারি করা এক নির্দেশনায় এ কথা বলা হয়েছে।নির্দেশনায় তালিকাভুক্ত মেডিক্যাল সেন্টারগুলোর বিষয়ে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খোঁজখবর রাখার জন্য কর্মীদের অনুরোধ করা হয়েছে।মন্ত্রণালয় বলেছে, সরকারি নির্দেশনা পরিপালনে ব্যর্থ মেডিক্যাল সেন্টারকে তালিকা থেকে বাদ দেওয়া হবে।৩১ অক্টোবরের আগে করা কোনো মেডিক্যাল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্যও তা প্রক্রিয়াকরণ করা হবে না বলে জানানো হয়েছে।কোনো মেডিক্যাল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি মন্ত্রণালয়ের নির্দেশনা ও অনুমোদন ছাড়া কর্মীদের মেডিক্যাল পরীক্ষা করতে বা করাতে পারবে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর