আন্তর্জাতিক সংস্থাগুলোর নতুন পূর্বাভাস বাংলাদেশের অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অক্টোবর ২০২৬-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ২ শতাংশ। সংস্থাটির ধারণা, পরের অর্থবছরে প্রবৃদ্ধি আরও কমে ২ দশমিক ২ শতাংশ হবে। এরপর ধীরে ধীরে বাড়লেও ২০৩০-৩১ অর্থবছরে তা প্রায় ৩ শতাংশে পৌঁছাতে পারে।
অন্যদিকে বিশ্বব্যাংক বলেছে ৩ দশমিক ৪ শতাংশ এবং এশীয় উন্নয়ন ব্যাংক বলেছে ৪ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। সরকারের লক্ষ্য ৬ দশমিক ৫ শতাংশ। একই অর্থবছরে গড় মূল্যস্ফীতি ১০ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে আইএমএফের পূর্বাভাস; সরকারের লক্ষ্য ৭ দশমিক ৫ শতাংশ।এসব পূর্বাভাস নিশ্চিত ফল নয়। সরকারের লক্ষ্য পূরণ হবে না—এ কথাও এগুলো বলছে না। তবে দেশের অর্থনীতি যে পথে চলছে, তাতে দ্রুত ঘুরে দাঁড়ানো কঠিন হবে—এই সতর্কবার্তা দিচ্ছে।
কম প্রবৃদ্ধি ও বেশি মূল্যস্ফীতির পাশাপাশি, বেসরকারি বিনিয়োগ কম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।