জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক নাছির আহমাদ।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আনিসুর রহমান, ছাত্রকল্যাণ পরিচালকের দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. মাহমুদ হাসান শাহকে ডরমিটরি প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
তাঁদের প্রত্যেককে দুই বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ নিয়োগের তথ্য জানানো হয়।অফিস আদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সংবিধির ১৫(১) বিধি অনুসারে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক নাছির আহমদকে পরবর্তী দুই বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।