advertisement
advertisement

চার দফা কমার পর আজ ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ল সোনার দাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ২:০৮ অপরাহ্ণ
চার দফা কমার পর আজ ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ল সোনার দাম

সোনা

advertisement

টানা তিনবার কমার পর আজ বুধবার দেশের বাজারে সোনার দাম বেড়েছে। আজ বুধবার সোনার দাম ভরিতে বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা।এর আগে টানা চারবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৪৩৯ টাকা কমেছে। এরপর আজ দাম বাড়ল। আজ রুপার দাম অপরিবর্তিত আছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি বুধবার সকালে সোনার দাম বাড়ার বিষয়টি জানিয়েছে। বলা হয়েছে, দেশের বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে, তাই সোনার দাম সমন্বয় করা হয়েছে।

তবে বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়া মূল কারণ। আজ সকাল ১০টায় সোনার নতুন দর কার্যকর হয়েছে।নতুন দর অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।আজ দাম কমার আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা; ২১ ক্যারেটের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা আর সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর