advertisement
advertisement

কর্ণাটকে এসআইরে একজনও বাংলাদেশি অনুপ্রবেশকারী পাওয়া গেল না, এখন কী বলবে বিজেপি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
কর্ণাটকে এসআইরে একজনও বাংলাদেশি অনুপ্রবেশকারী পাওয়া গেল না, এখন কী বলবে বিজেপি

জ্ঞানেশ কুমার

advertisement

দক্ষিণ ভারতের কংগ্রেসশাসিত রাজ্য কর্ণাটকের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আগের ভোটার তালিকা থেকে বাদ গেছে প্রায় ১ কোটি ভোটারের নাম।

ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) সত্ত্বেও এই ১ কোটির মধ্যে একজনও ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ খুঁজে পাওয়া যায়নি, ভারতের শাসক দলের নেতাদের ভাষায় যাঁরা ‘ঘুসপেটিয়া’।গতকাল মঙ্গলবার কর্ণাটকের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তা (সিইও) ভি আনবুকুমারকে প্রশ্ন করা হয়েছিল, বাদ যাওয়া ১ কোটি ভোটারের মধ্যে কতজন ‘বিদেশির’ খোঁজ পাওয়া গেছে?

উত্তরে তিনি বলেন, সংখ্যাটা ১ হাজারেরও কম।সর্বভারতীয় ইংরেজি দৈনিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ নির্বাচন কমিশন সূত্রের বরাতে জানিয়েছে, এসআইআরের পর রাজ্যে যত বিদেশির খোঁজ পাওয়া গেছে, তাঁদের মধ্যে অধিকাংশই নেপালি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর