advertisement
advertisement

জামিনে মুক্ত হয়ে নারী উদ্যোক্তা বললেন, ‘আমি শুধু মনের কষ্ট প্রকাশ করেছি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
জামিনে মুক্ত হয়ে নারী উদ্যোক্তা বললেন, ‘আমি শুধু মনের কষ্ট প্রকাশ করেছি’

ময়মনসিংহের ভালুকার নারী উদ্যোক্তা সাথী আক্তার জামিনে মুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আজ বুধবার দুপুরে

advertisement

‘আমি শুধু আমার মনের কষ্ট প্রকাশ করেছি। সরকারবিরোধী কোনো কথা বলিনি। অথচ বিএনপির নেতা–কর্মীরা এসে আমার ওপর হামলা চালিয়েছে। দুর্দিনে দলের পাশে ছিলাম, আর আজ সেই দলের লোকেরাই আমার বুকে লাথি মারছে।’ কথাগুলো বলেছেন ময়মনসিংহের ভালুকার নারী ব্যবসায়ী সাথী আক্তার।

আজ বুধবার বেলা তিনটার দিকে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ কথা বলেন।নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লাইভ করার পর তাঁকে হয়রানি ও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাথী আক্তার। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন তিনি। তিনটি শোরুমে চুরির ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সেই কষ্টের কথা বলতে গিয়েই তিনি ফেসবুকে লাইভ করেছিলেন।সাথী আক্তার বলেন, তাঁর তিনটি শোরুমের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তার এবং বিদ্যুতের মিটারের তার চুরি হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর