advertisement
advertisement

২৮ অক্টোবরের ঘটনা নিয়ে বিএনপিকে গোলাম পরওয়ার বললেন, ‘তলেতলে খাতির ছিল’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
২৮ অক্টোবরের ঘটনা নিয়ে বিএনপিকে গোলাম পরওয়ার বললেন, ‘তলেতলে খাতির ছিল’

রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

advertisement

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে আওয়ামী লীগ ও ১৪ দলের হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ‘তলেতলে খাতির ছিল’ বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিএনপিকে ইঙ্গিত করে জামায়াতের এই নেতা বলেছেন, সেদিন পল্টনে হামলা হলেও বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে পাওয়া যায়নি। পুলিশ বা সেনাবাহিনীর কেউ ঘটনাস্থলে আসেননি। অথচ বিএনপি তখন ক্ষমতায় ছিল।

তিনি বলেন, ‘অথচ আপনারা (বিএনপি) নয়াপল্টনে আরামের সঙ্গে মিটিং করেছিলেন। এতে বোঝা যায়, তলেতলে কী একটা খাতির ছিল।’আজ বুধবার বিকেলে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে মিয়া গোলাম পরওয়ার এ অভিযোগ করেন। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং মিছিলটি কাকরাইলে গিয়ে শেষ হয়।মিয়া গোলাম পরওয়ার বলেন, ২৮ অক্টোবর বিএনপির শ্রমিক দলের একটি সমাবেশ হওয়ার কথা ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর