advertisement
advertisement

‘দুই ঘণ্টা ধরে মেডিকেলে ঘুরছি, অ্যাম্বুলেন্স পাচ্ছি না’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
‘দুই ঘণ্টা ধরে মেডিকেলে ঘুরছি, অ্যাম্বুলেন্স পাচ্ছি না’

অ্যাম্বুলেন্স না পেয়ে পিকআপে করে রোগী নেওয়ার অপেক্ষায় স্বজনেরা। বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে

advertisement

দুই দিন ধর্মঘট পালন শেষে আজ বুধবার সন্ধ্যায় আগামী এক সপ্তাহের জন্য ধর্মঘট প্রত্যাহার করে নেয় ঢাকা মেডিকেল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি।সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সাতক্ষীরা থেকে চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন করিম খাঁ (৭২)। ১৭ অক্টোবর হাসপাতালে ভর্তি হন তিনি। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মারা যান তিনি।

হাসপাতালের প্রক্রিয়া শেষ করে তাঁর মরদেহ বাড়িতে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজছিলেন স্বজন সাজ্জাদ হোসেন।বিকেল ৪টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে কথা হয় সাজ্জাদ হোসেনের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘মরদেহ বাড়ি নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজছি। দুই ঘণ্টা ধরে সব জায়গায় ঘুরছি। কিন্তু কেউ যেতে রাজি হচ্ছে না। শুনেছি, ধর্মঘট চলছে।

এতে আমরা ভোগান্তিতে পড়েছি।’শুধু সাজ্জাদ হোসেন নন, ঢাকা মেডিকেলে বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর