advertisement
advertisement

মনে হয় সেদিন শুটিং করলাম, এখন তারা দুনিয়ায় নেই...


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
মনে হয় সেদিন শুটিং করলাম, এখন তারা দুনিয়ায় নেই...

এটিএম শামসুজ্জামান

advertisement

এটিএম শামসুজ্জামানএকসঙ্গে ১০ বছর পরে দেখা। মুহূর্তেই জমে উঠেছে আড্ডা। সিনেমা নিয়ে এই আড্ডার মাঝেই মন খরাপ করে দিলেন প্রয়াত অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান, পারভিন সুলতানা দিতি, সায়েমরা। কারণ, তাঁরাও ছিলেন এই সিনেমার অভিনয়শিল্পী। প্রয়াত এই অভিনয়শিল্পীরা এ আড্ডায় কিছুটা সময়ের জন্য প্রাণ হয়ে ওঠেন। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ‘আইসক্রিম’ সিনেমা।

সিনেমাটির মুক্তি ও এর পরিচালক, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনির জন্মদিনে এক হয়েছিলেন তারকা ও কলাকুশলীরা। ছিলেন সিনেমার প্রধান তিন মুখ শরীফুল রাজ, কুমার উদয় ও নাজিফা তুষি। এ ছাড়া রায়হান রাফী, শাহরিয়ার শাকিলসহ অনেকেই এসেছিলেন আড্ডায়।পারভিন সুলতানা দিতিঅভিনেতা শরীফুল রাজ প্রথম আলোকে বলেন, ‘সেই আড্ডায় ১০ বছর আগের সেই সময়কে খুবই মিস করেছি। যখন আমার তেমন কোনো পরিচিতি ছিল না। সিনেমায় আমি নতুন।

অনেক মজা করে আমরা সিনেমার শুটিং করেছিলাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর