সমাবেশে বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার বিকেলে শাহবাগে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেছেন। শুক্রবার শাহবাগের গণবিক্ষোভ সমাবেশে তিনি বলেন, মন্ত্রীরা পদত্যাগ না করলে ডিসেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করে দাবি আদায় করা হবে।
দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলার অবনতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ ও ভারতপ্রীতি নিয়ে সরকারের সমালোচনা করেন নাহিদ। তিনি তারেক রহমানকে ‘নতুন স্বৈরাচার’ আখ্যা দিয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।