advertisement
advertisement

প্রবীণদের সুস্থ রাখতে দূরকরতে হবে একাকিত্ব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
প্রবীণদের সুস্থ রাখতে দূরকরতে হবে একাকিত্ব

বক্তব্য দেন জাতীয় অধ্যাপক বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি চিকিৎসক এ কে আজাদ খান। ৩১ অক্টোবর

advertisement

প্রবীণদের সুস্থ ও ভালো রাখতে তাঁদের একাকিত্ব দূর করতে হবে। এ জন্য পরিবারের ভালোবাসা ও সান্নিধ্যের পাশাপাশি সামাজিক যোগাযোগ বাড়াতে হবে। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি করতে হবে। এসব কথা উঠে এসেছে প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি।অনুষ্ঠানে বক্তারা তরুণ ও প্রবীণদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতার আদান-প্রদান বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন। তাঁদের মতে, প্রবীণেরা সমাজের সম্পদ। তাঁদের অবদান ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করা প্রয়োজন।অনুষ্ঠানে দেশের তিনজন বিশিষ্ট প্রবীণ ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।

তাঁরা হলেন জাতীয় অধ্যাপক বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি চিকিৎসক এ কে আজাদ খান, অর্থনীতিবিদ ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং কৃষিবিজ্ঞানী জহুরুল করিম।অনুষ্ঠানে এ কে আজাদ খান বলেন, বাংলাদেশে প্রবীণ মানুষের সংখ্যা বাড়ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর