advertisement
advertisement

মেট্রোরেলসহ তিন প্রকল্পের জন্য কোরিয়ার কাছে অর্থ চেয়েছে বাংলাদেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
মেট্রোরেলসহ তিন প্রকল্পের জন্য কোরিয়ার কাছে অর্থ চেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার পতাকা

advertisement

ঢাকা এমআরটি লাইন ৫–এর দক্ষিণ রুট, মতলব উত্তর–গজারিয়া সেতু ও ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ কেনার জন্য দক্ষিণ কোরিয়ার কাছে অর্থায়ন চেয়েছে বাংলাদেশ।

দেশটির সঙ্গে ২০২৩–২৭ মেয়াদে ৩০০ কোটি ডলারের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিলের (ইডিসিএফ) কাঠামোগত চুক্তি থেকে এ প্রকল্পগুলোয় অর্থায়ন হতে পারে।অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদলকে এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে দক্ষিণ কোরিয়া।

বাংলাদেশ প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়া সফরের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার দেশটির এক্সপোর্ট–ইমপোর্ট ব্যাংক অব কোরিয়া (কেক্সিম), কোরিয়া ইনভেস্টমেন্ট করপোরেশন (কেআইসি), শীর্ষস্থানীয় কোম্পানি ও প্রযুক্তিপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে এসব বিষয়ে বৈঠক করেছে।আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।দক্ষিণ কোরিয়ার সঙ্গে ২০২৩–২০২৭ মেয়াদে ৩০০ কোটি ডলারের ইডিসিএফ কাঠামোগত চুক্তি চলমান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর