প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের হাতে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র
আর মাত্র এক সপ্তাহ। এরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠান। এ উপলক্ষে ১৩ নভেম্বর, শুক্রবার ঢাকা-চাঁদপুর মোহনা-ঢাকা নৌপথে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘এসো মিলি জলধারায় ২.০’ শিরোনামের এ আয়োজনের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের হাতে।৪ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে সম্পাদকের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন বন্ধুসভা জাতীয় পর্ষদের প্রতিনিধিদল। এদিন ছিল প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী।
এ সময় বন্ধুসভার পক্ষ থেকে সম্পাদক মতিউর রহমানকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছাস্বরূপ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানের বিশেষ নিরাপত্তা বৈঠকএ ছাড়া আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, হেড অব ডিজিটাল বিজনেস জাভেদ সুলতান, হেড অব হিউম্যান রিসোর্স শামীম খানসহ বিভিন্ন বিভাগের প্রধানদের কাছে।এর আগে প্রথম আলোর ৮ম তলার সভাকক্ষে অনুষ্ঠিত হয় ‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানের বিশেষ নিরাপত্তা বৈঠক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।