বিআইএম প্রাঙ্গণে মেলা উদ্বোধন করছেন অতিথিরা
নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার, বাজার সম্প্রসারণ ও ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে তিনদিনের জাতীয় এসএমই নারী-উদ্যোক্তা সামিট ও পণ্য মেলা।প্রায় ৬০ জন নারী উদ্যোক্তার সৃজনশীল পণ্য নিয়ে আজ ৫ নভেম্বর রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) প্রাঙ্গণে এ আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন। ৭ নভেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।বিআইএম প্রাঙ্গণে মেলা উদ্বোধন করছেন অতিথিরাবৃহস্পতিবার সামিট ও মেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারসচিব মাহবুবা ফারজানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান।
বিশেষ অতিথি ছিলেন ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্য নাসরিন ফাতেমা আউয়াল।নারী উদ্যোক্তাদের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কর্মসূচিগুলো গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিতে প্রচারণার ক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সহায়তা করবে বলে জানান মাহবুবা ফারজানা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।