advertisement
advertisement

মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে যাচ্ছেন প্রমা, তাঁকে কতটা চেনেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে যাচ্ছেন প্রমা, তাঁকে কতটা চেনেন

১০ নভেম্বর জাপানের উদ্দেশে দেশ ছাড়বেন সাজরিয়া তাবাসসুম প্রমা। ১১–২৫ নভেম্বর জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে ৬৪তম মিস ইন্টারন্যাশনাল ২০২৬ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এবারের আসরে প্রায় ৭০টি দেশের প্রতিযোগীর অংশ নেওয়ার কথা

advertisement

সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম পুরোনো একটি আয়োজন মিস ইন্টারন্যাশনাল। শুরুটা ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের লং বিচে। এর আয়োজক আবার জাপানভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশনের (আইসিএ)। ১৯৬৮ সাল থেকে প্রায় নিয়মিত জাপানেই অনুষ্ঠিত হচ্ছে। মাঝে চীনেও কয়েকবার মিস ইন্টারন্যাশনালের আসর বসেছিল। এবারের আসরও বসছে জাপানে।

বাংলাদেশের প্রতিযোগী হিসেবে সেখানে যাচ্ছেন মডেল সাজরিয়া তাবাসসুম প্রমা ১০ নভেম্বর জাপানের উদ্দেশে দেশ ছাড়বেন সাজরিয়া তাবাসসুম প্রমা। ১১–২৫ নভেম্বর জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে ৬৪তম মিস ইন্টারন্যাশনাল ২০২৬ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এবারের আসরে প্রায় ৭০টি দেশের প্রতিযোগীর অংশ নেওয়ার কথা২৫ বছরের এই প্রতিযোগীর উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। ঢাকার ইডেন মহিলা কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মনোবিজ্ঞান বিষয়ের ওপর।

বগুড়ার মেয়ে প্রমা সুযোগটিকে ঠিকঠাক কাজে লাগাতে চানপ্রমার পরিবেশবিষয়ক উদ্যোগ ‘ব্লু গার্ড বিডি’ বাংলাদেশের পানিসম্পদ ও পরিবেশ সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর