রাজধানীর গুলশানের পশুচিকিৎসা হাসপাতাল প্রিসাইজ পেটল্যাব ডায়াগনস্টিকস অ্যান্ড হাসপাতাল লিমিটেডের এক বছর পূর্ণ হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রতি হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে চালু করা হচ্ছে মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে পোষা প্রাণীর চিকিৎসা সেবা নেওয়া এবং প্রাণীটির চিকিৎসার তথ্য দেখা আরও সহজ হবে।২০২৫ সালের ২৫ আগস্ট সাধারণ মানুষের জন্য সেবা শুরু করে প্রিসাইজ পেটল্যাব।
উদ্যোক্তাদের লক্ষ্য ছিল প্রিয় পোষ্য অসুস্থ হলে মালিকেরা যেন দ্রুত সঠিক রোগনির্ণয়, ভরসাযোগ্য জরুরি সেবা ও মানসম্মত চিকিৎসা পান।প্রিসাইজ পেটল্যাবের ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া জারিন শম্পা বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের কর্মসূচি ও উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের সব স্তরের প্রাণী, সেটা পথের প্রাণী হোক, ঘরের পোষ্য হোক কিংবা বন্য, তাদের কল্যাণ, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।