advertisement
advertisement

অন্তর্বাসে এনেছিলেন ১২ কেজি সোনা, ধরা পড়ে কারাগারে দুই চীনা নাগরিক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ
অন্তর্বাসে এনেছিলেন ১২ কেজি সোনা, ধরা পড়ে কারাগারে দুই চীনা নাগরিক

স্বর্ণসহ গ্রেপ্তার দুই বিদেশি নাগরিক

advertisement

দুবাই থেকে ঢাকায় এসেছিলেন দুই চীনা নাগরিক। কালো কাপড় দিয়ে সেলাই করে বিশেষ কায়দায় প্যান্ট ও অন্তর্বাসে লুকিয়ে রেখেছিলেন ১২ কেজি সোনার পেস্ট। গ্রেপ্তার করে রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।গত ২৯ অক্টোবর দুই চীনা নাগরিক চেন লিইউন এবং মো শিয়াওইউকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করার পর সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ।

রিমান্ড শেষে আদালতে তোলা হলে আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এই ঘটনায় হওয়া মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মো. মাজেদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।জিনস প্যান্ট ও অন্তর্বাসে পাচারের চেষ্টা, শাহজালালে মিলল ২৪ কোটি টাকার সোনাপ্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রিমান্ড শেষে আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর