ইউএস ট্রেড শোর উদ্বোধনী দিনে বিভিন্ন স্টল ঘুরে দেখেন দর্শনার্থীরা। আজ বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১৩ বিলিয়ন বা ১ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের। দুই দেশের এই বাণিজ্য আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে দেশটি থেকে নতুন বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যে রাজধানীতে আড়াই বছর পর শুরু হয়েছে তিন দিনের ৩০তম ইউএস ট্রেড শো। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। ৭ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।
এতে জ্বালানি, কৃষি, খাদ্যপণ্য, প্রসাধনী, নির্মাণসামগ্রীসহ বিভিন্ন খাতের মার্কিন পণ্য, সেবা ও প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। আজ বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
উদ্বোধনের পর প্রথম দিন দুটি সেমিনার অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৩ বিলিয়ন ডলার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।