গরমের দিনে এক গ্লাস লেবুর শরবত সামনে রাখা আছে। তাতে কয়েক টুকরা বরফ ছেড়ে দিলে। একটু পর দেখা গেল, বরফগুলো ছোট হয়ে এসেছে, কিন্তু শরবত হয়েছে ঠান্ডা। বরফ তো ঠান্ডাই, কিন্তু শরবত ঠান্ডা করতে গিয়ে বরফের কী লাভ হলো? আর বরফ গলে পানিতে বা পরিণত হয় কেন?এই প্রশ্নের উত্তর জানতে আমাদের যেতে হবে একটু তাপ ও শক্তির গল্পে। বরফ শরবতকে ঠান্ডা করতে শুধু নিজের ঠান্ডা ভাব ছড়িয়ে দেয় না, বরং শরবত থেকেই শক্তি শুষে নেয়।
এই শক্তি আদান-প্রদানের কারণেই পানীয় ঠান্ডা হয়, আর বরফ ধীরে ধীরে গলে যায়।বরফের তাপ কোন দিকে যায়প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার। তাপ আর তাপমাত্রা এক জিনিস নয়। তাপমাত্রা দিয়ে বোঝা যায় কোন বস্তু কতটা গরম বা ঠান্ডা। আর তাপ হলো এমন শক্তি, যা তাপমাত্রার পার্থক্যের কারণে এক বস্তু থেকে অন্য বস্তুতে যায়।যেমন চুলায় বসানো পানির তাপমাত্রা বাড়তে থাকে। অন্যদিকে ফ্রিজ থেকে বের করা বরফের তাপমাত্রা পানির চেয়ে অনেক কম।
তাহলে গরম পানিতে বরফ দিলে কী হবে?গরম পানি থেকে বরফের দিকে শক্তি যেতে শুরু করবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।