advertisement
advertisement

জমকালো ইন্দো-ওয়েস্টার্ন লুকে আদ্রিজা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
জমকালো ইন্দো-ওয়েস্টার্ন লুকে আদ্রিজা

advertisement

শাড়ি বা প্রচলিত লেহেঙ্গার বাইরে উৎসবের সাজে ভিন্নতা আনতে চাইলে টালিউড ও বলিউডের ছোট পর্দার অভিনেত্রী আদ্রিজার এই ইন্দো-ওয়েস্টার্ন লুক হতে পারে অনুপ্রেরণা।উৎসবের আমেজকে আরও জমকালো করে তুলতে টালিউড অভিনেত্রী আদ্রিজা রায় চৌধুরী হাজির হয়েছেন মিনিমাল কিন্তু রাজকীয় এক সাজে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন ফটোশুটের কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি।

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘উৎসবের মরসুমে কিছুটা নাটকীয়তা তো চলতেই পারে।’ তাঁর এই সাজে ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে মিশেছে আধুনিক নকশার ছোঁয়া।পরনে ছিল ভারতীয় ডিজাইনার কৃপা জৈনের তৈরি কাস্টম মেড ‘জ্বালা’ এনসেম্বল। পোশাকটিতে ঐতিহ্যবাহী নকশার সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক করসেটের আদল।

অফশোল্ডার করসেট-স্টাইলের ব্লাউজটির মেরুন জমিনজুড়ে আছে বহুরঙা সুতা ও বিডসের ভারী জ্যামিতিক নকশা।ব্লাউজের সঙ্গে মিলিয়ে পরেছেন গাঢ় মেরুন-খয়েরি রঙের সিল্কের লেহেঙ্গা স্কার্ট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর