advertisement
advertisement

আগামী প্রেসিডেন্ট নির্বাচন মাথায় রেখেই কি ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন ভ্যান্স


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
আগামী প্রেসিডেন্ট নির্বাচন মাথায় রেখেই কি ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর সরাসরি ইরান যুদ্ধকে দায়ী করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গতকাল বুধবার দেওয়া তাঁর এ বক্তব্য ওয়াশিংটনে আলোড়ন তুলেছে। অনেকে একে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভ্যান্সের সম্ভাব্য প্রার্থিতার আগে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে দূরত্ব তৈরির চেষ্টা হিসেবে দেখছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রায় ৬০০ শব্দের এক বিবৃতিতে ভ্যান্স স্বীকার করেছেন, ২০২৪ সালে ট্রাম্পকে ভোট দেওয়া অনেকে এবার রিপাবলিকানদের ছেড়ে গেছেন। বিবৃতির ভাষায় সতর্ক ছিলেন তিনি। ভ্যান্স লিখেছেন, ‘আমাদের হারের কারণ যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেই গত রাতে তা বলেছেন।’ মঙ্গলবার গভীর রাতে ও বুধবার দেওয়া সাক্ষাৎকারে যুদ্ধের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন ট্রাম্প।

তবে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চাকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পেছনে যুদ্ধের ভূমিকা ছিল, এ কথাও তিনি স্বীকার করেছেন।মতভেদ এখন প্রকাশ্যে ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের অবস্থান ওয়াশিংটনে অনেকেরই জানা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর