মঙ্গল গ্রহ
দীর্ঘদিন ধরেই মঙ্গল গ্রহকে কীভাবে মানুষের প্রাণ ধারণের উপযোগী করা যায়, তা নিয়ে নানা ধরনের গবেষণা করছেন বিজ্ঞানীরা।
এবার পৃথিবীতে মঙ্গল গ্রহের চরম পরিবেশে টিকে থাকতে সক্ষম মাইক্রোব বা অণুজীবের (ক্ষুদ্র জীব, যা খালি চোখে দেখা যায় না) সন্ধান পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডার একদল বিজ্ঞানী।বিজ্ঞানীদের তথ্যমতে, মঙ্গল গ্রহের ভূগর্ভস্থের চরম পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অণুজীবটিকে সমুদ্রের পানির চেয়ে ৭ গুণ বেশি লবণাক্ত দ্রবণে এবং বিভিন্ন রাসায়নিকের মধ্যে কয়েক মাস রাখা হয়েছিল।
আশ্চর্যজনকভাবে অণুজীবটি বেঁচে থাকার পাশাপাশি ভালোভাবেই বৃদ্ধি পেয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।