advertisement
advertisement

আলী যাকেরের প্রথম চড়েই মাটিতে পড়ে যান ফারুক আহমেদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
আলী যাকেরের প্রথম চড়েই মাটিতে পড়ে যান ফারুক আহমেদ

আলী যাকের

advertisement

পর্দায় তিনি রাগী গৃহকর্তা। বাড়ির গৃহকর্মীর কথার মাঝে বাগড়া দিলে কিংবা দরজায় উঁকি দিলেই কষিয়ে থাপ্পড় মারতেন। কিন্তু ক্যামেরা বন্ধ হতেই বদলে যেত দৃশ্যটা। যাঁকে একটু আগে থাপ্পড় মেরেছেন, তাঁকেই বুকে টেনে নিতেন। ব্যথা লেগেছে কি না জানতে চাইতেন, দুঃখ প্রকাশ করতেন বারবার। সহশিল্পী ফারুক আহমেদের স্মৃতিতে এভাবেই রয়ে গেছেন আলী যাকের—পর্দায় দাপুটে, পর্দার বাইরে স্নেহশীল এক মানুষ। আজ ৬ নভেম্বর আলী যাকেরের জন্মদিন।

১৯৪৪ সালের এই দিনে জন্ম নেওয়া বরেণ্য এই অভিনেতার ৮২তম জন্মবার্ষিকীতে ফিরে দেখা যাক অনুজ সহশিল্পী ফারুক আহমেদের স্মৃতিতে থাকা সেই মানুষটিকে। ফারুক আহমেদের অভিনয়জীবনের প্রথম ধারাবাহিক নাটক ‘আজ রবিবার’। সেখানে তাঁর চরিত্রের নাম মতি। আর আলী যাকের অভিনয় করেছিলেন বাড়ির বড় ছেলে আজগরের চরিত্রে। গল্পে আজগরকে বেশির ভাগ সময় ঘরের ভেতর পড়াশোনা করতে দেখা যেত।

দীর্ঘ সময় ঘরে বসে তিনি কী করেন, তা নিয়ে কৌতূহলের শেষ ছিল না গৃহপরিচারক মতির।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর