advertisement
advertisement

যুক্তরাষ্ট্রে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় পতন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে নির্বাচনে রিপাবলিকানদের 
পরাজয়ে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় পতন

২০২৬ সালের ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে নাসডাক মার্কেটের বাইরে একটি পর্দায় শেয়ার লেনদেনের তথ্য দেখা যাচ্ছে।

advertisement

— সবচেয়ে বেশি কমছে তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানির শেয়ারদর।— ডেমোক্র্যাটদের জয়ে ইলন মাস্কের টেসলা ও স্পেসএক্সে শেয়ারের বড় পতন।— ইলন মাস্কের সম্পদ গতকাল দিন শেষে কমে ৮০ হাজার কোটি ডলারের নিচে।যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের পর বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের উন্নয়নের গতি কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সে আশঙ্কায় গতকাল বৃহস্পতিবার এক দিনেই মার্কিন পুঁজিবাজারের বাজার মূলধন প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি ডলার কমে গেছে। যার প্রভাবে বড় দরপতনের মুখে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারও।আজ শুক্রবার লেনদেন শুরু হওয়ার পর দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারের প্রধান সূচক কেওএসপিআই প্রায় ৯ শতাংশ কমে যায়। এর ফলে দেশটির প্রধান স্টক এক্সচেঞ্জের লেনদেন ২০ মিনিটের জন্য বন্ধ রাখতে হয়েছিল।

এর আগে গতকাল যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে প্রযুক্তি খাতের প্রধান সূচক নাসডাক ৫ দশমিক ৫২ শতাংশ কমে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর