advertisement
advertisement

ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নো সাইটে বিক্রির অভিযোগে নরসিংদীতে যুবক আটক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নো সাইটে বিক্রির অভিযোগে নরসিংদীতে যুবক আটক

হাতকড়া

advertisement

নরসিংদীতে নিজ বাসায় ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নো সাইটে বিক্রির অভিযোগে এক যুবককে (৪০) আটক করেছে পলাশ থানা–পুলিশ। একটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যে আজ শুক্রবার পলাশ উপজেলার ঘোড়াশালে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন। আটক যুবক গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা।

তবে নরসিংদীর মাধবদীতে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।পুলিশ বলছে, ওই যুবক দীর্ঘদিন ধরে মাধবদীর ওই বাসায় নগ্ন ভিডিও তৈরি করে আসছেন। পরে এসব ভিডিও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্নো সাইটে বিক্রি করতেন। তাঁর ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পায় গোয়েন্দারা।গোয়েন্দাদের নজরদারি টের পেয়ে আজ দুপুরের দিকে পরিবারটি মাধবদী ছেড়ে পলাশের ঘোড়াশাল এলাকায় বাসা বদল করে।

গোয়েন্দাদের একটি দল তাদের মালামাল বহনকারী গাড়ি নজরদারিতে রাখে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর