advertisement
advertisement

যুক্তরাষ্ট্রের বাজারেও এ দেশের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের বাজারেও এ দেশের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে

ইউএস ট্রেড শোর দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আয়োজিত সেমিনারে দেশি–বিদেশি ব্যবসায়ী ও আলোচকেরা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে

advertisement

বাংলাদেশের ব্যবসায়ীদের জন্যও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের মতো বাজারে বিনিয়োগের সুযোগকে কাজে লাগালে এ দেশের ব্যবসায়ীরা দেশটির ব্যবসায়িক বিভিন্ন সুযোগ–সুবিধা যেমন জানতে পারবেন, তেমনি বিনিয়োগ পরিবেশ সম্পর্কেও ধারণা পাবেন।

একইভাবে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদেরও বাংলাদেশে বিনিয়োগে বড় ধরনের সুযোগ ও সম্ভাবনা রয়েছে।রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ৩০তম ইউএস ট্রেড শোর দ্বিতীয় দিনে আজ শুক্রবার বিকেলে আয়োজিত এক সেমিনারে এই মতামত তুলে ধরা হয়। অ্যামচেমের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারটি সঞ্চালনা করেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট।

সেমিনারে আলোচনায় অংশ নেন ট্রান্সকম লিমিটেডের গ্রুপের সিইও সিমিন রহমান, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের সিইও তানজিম চৌধুরী, পিডব্লিউসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর