advertisement
advertisement

৬৮ হাজার গ্রামে পাঠাগার গড়ার স্বপ্ন, যাত্রা শুরু করল বাংলাদেশ পাঠাগার আন্দোলন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
৬৮ হাজার গ্রামে পাঠাগার গড়ার স্বপ্ন, যাত্রা শুরু করল বাংলাদেশ পাঠাগার আন্দোলন

‘জ্ঞান হোক সবার, পাঠাগার হোক প্রতিটি জনপদে’ স্লোগান নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেন ‘বাংলাদেশ পাঠাগার আন্দোলন’–এর সংগঠক ও কর্মীরা। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে

advertisement

পাঠাগার শুধু বই পড়ার জায়গা নয়, এটি মুক্তচিন্তা ও সামাজিক পরিবর্তনের মূল কেন্দ্র। তাই প্রতিটি জনপদে পাঠাগারকে যুক্তিবোধের চর্চাকেন্দ্রে পরিণত করতে হবে। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ পাঠাগার আন্দোলন’–এর আত্মপ্রকাশ ও প্রথম জাতীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। ‘একটাই মন্ত্র জনগণতন্ত্র, একটাই যুক্তি শোষণমুক্তি’ স্লোগানে এই আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক এম এম আকাশ।

তিনি বলেন, ‘আমরা শোষণমুক্ত ও মুক্তিযুদ্ধের আদর্শভিত্তিক বাংলাদেশ চাই। আমাদের নবীন প্রজন্মই সেই বাংলাদেশ গড়ে তুলবে।’পাঠাগার আন্দোলনের সূচনাকে নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন অধ্যাপক এম এম আকাশ। তিনি বলেন, সঠিক ইতিহাস জানা এবং মানুষের মননশীলতা তৈরিতে পাঠাভ্যাসের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে বইপড়ায় উদ্বুদ্ধ করতে গ্রাম, শহর ও বস্তির ঘরে ঘরে পাঠচক্র গড়ে তুলতে হবে।

শুধু মুঠোফোনে একা একা পড়া নয়; সম্মিলিত পাঠ ও পারস্পরিক আলোচনার মধ্য দিয়েই চিন্তা ও চেতনা শাণিত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর