পর্তুগালের হয়ে আর খেলবেন না ক্রিস্টিয়ানো রোনালদো
জর্জ বেস্ট, গারিঞ্চা, জেয়ারজিনহো, লুইস ফিগো। চাইলে আরও নাম বলা যায়। ডেভিড বেকহাম, ফ্রাঙ্ক রিবেরি, আন্দ্রে শেভচেঙ্কো, বাস্তিয়ান শোয়েনস্টেইগার, রাউল গঞ্জালেস। বলুন তো, আন্তর্জাতিক ফুটবলে এই কিংবদন্তিদের মধ্যে মিলটা কোথায়?৭ নম্বর জার্সিতে। দেশের হয়ে তাঁরা সবাই এই জার্সিতে মাঠ মাতিয়েছেন। সবাই হয়তো সর্বকালের সেরাদের কাতারে উঠে আসতে পারেননি, কেউ কেউ পেরেছেন।
তবে ৭ নম্বর জার্সির যে খেলোয়াড় প্রায় সর্বজনস্বীকৃতভাবে সর্বকালের সেরাদের তালিকায় থাকেন তাঁর নামটাই বলা হয়নি। ক্রিস্টিয়ানো রোনালদো!পর্তুগাল জাতীয় দলে রোনালদো তাঁর সেই ৭ নম্বর জার্সিটি তুলে রাখলেন গতকাল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন ‘সিআরসেভেন’। এই জার্সি আর রোনালদো এতটাই সমার্থক যে ‘সিআরসেভেন’ নামটা বেশ আগে থেকেই বড় ব্র্যান্ড।
পর্তুগাল দলে অভিষেকে ১৭ নম্বর জার্সি পরে খেলা রোনালদো ৭ নম্বর জার্সি পেয়েছিলেন ফিগো অবসর নেওয়ার পর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।