advertisement
advertisement

কলকাতায় তৃণমূল নেতা অভিষেকের বাড়িতে হামলা, অভিযোগ বিজেপির দিকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ণ
কলকাতায় তৃণমূল নেতা অভিষেকের বাড়িতে হামলা, অভিযোগ বিজেপির দিকে

advertisement

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গতকাল শুক্রবার ভোর রাতে অভিষেক বন্দোপাধ্যায়ের বাসভবনে বিজেপির সমর্থকেরা সশস্ত্র হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক নিজেই এ অভিযোগ করেছেন।

তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।আজ শনিবার সকালে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাঁর বাসভবনে বিজেপির কর্মী-সমর্থকেরা হামলা চালিয়েছে। ঘটনার সময় কলকাতা পুলিশ নীরব ভূমিকা পালন করেছে বলেও তিনি খোঁচা দেন।অভিষেকের দাবি, গত ছয় মাসে তাঁকে হত্যার উদ্দেশ্যে এ নিয়ে সাতবার হামলা চালানো হয়েছে।

এক্সে একটি বার্তা ও ভিডিও ফুটেজ প্রকাশ করে তিনি দেখান, কীভাবে বেশ কিছুদিন ধরে তাঁর বাড়ি ও কার্যালয়ের চারপাশে নজরদারি করা হচ্ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর