বাবার কোলে ১০ মাসের মোহাম্মদ আবু বক্কর। সম্প্রতি তোলা
‘আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, লাইফ সাপোর্টে আছে। শুধু হার্টবিটটা (হৃৎস্পন্দন) আছে তার। ডাক্তাররা কোনো আশা দিতে পারতেছেন না। আজ সকালে ছেলেটাকে দেখাইছে। বুকটা কেঁপে উঠছে ভাই, আমার। এক ছেলেকে কবরে শুইয়ে এসেছি, আরেক ছেলেও যদি চলে যায়, আমি কী নিয়ে থাকব?’কথাগুলো বলছিলেন মোহাম্মদ কবির। তাঁর ১০ মাস বয়সী ছেলে মোহাম্মদ আবু বক্কর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছে।
হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটিকে বাঁচাতে চিকিৎসা চলছে। একই তিন রোগে আক্রান্ত হয়ে মাত্র দুই দিন আগে মারা গেছে কবিরের বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাত (১০)। শুক্রবার সন্ধ্যায় তাকে কবরে শুইয়ে এসেছেন বাবা। এখন ছোট ছেলেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা তাঁর।আজ রোববার বেলা ১১টার দিকে কথা হয় মোহাম্মদ কবিরের সঙ্গে। তখনো হাসপাতালেই ছিলেন তিনি।
কয়েক দিন ধরে দুই সন্তানের চিকিৎসা নিয়ে ছোটাছুটি, নির্ঘুম রাত আর বড় ছেলেকে হারানোর শোকে বিপর্যস্ত এই বাবা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।