advertisement
advertisement

ঢাবি কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগে পেশাদার মাস্টার্স, সিজিপিএ ২.৫০ এ আবেদন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ১:৪০ অপরাহ্ণ
ঢাবি কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগে পেশাদার মাস্টার্স, সিজিপিএ ২.৫০ এ আবেদন

advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত যোগাযোগবৈকল্য বা কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ এক বছর মেয়াদি ‘প্রফেশনাল মাস্টার্স ইন কমিউনিকেশন ডিজঅর্ডারস’ (পিএমসিডি) প্রোগ্রামের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এই নিয়মিত পূর্ণকালীন প্রোগ্রামটিতে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।শিক্ষাগত যোগ্যতাএই প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতকে (সম্মান) ন্যূনতম ২.৫০ জিপিএ/সিজিপিএ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে, তবে শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা সাপেক্ষে বিশেষ স্কুল, হাসপাতাল বা ক্লিনিকে কর্মরত ব্যক্তি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর পিতা–মাতাকে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর