advertisement
advertisement

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে উল্টে গেল বাস, শিক্ষকসহ দুজন নিহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে উল্টে গেল বাস, শিক্ষকসহ দুজন নিহত

দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছে হাইওয়ে পুলিশ। আজ সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন খুনি বটতল এলাকায়

advertisement

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে গেছে। এতে এক মাদ্রাসাশিক্ষকসহ দুজন নিহত হয়েছেন।

এ ঘটনায় অন্তত ২০ শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবক আহত হয়েছেন।আজ শনিবার ভোর চারটার দিকে উপজেলার কেরানীহাট রেলক্রসিং-সংলগ্ন খুনি বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) ও একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন (৫৬)।পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা থেকে দুটি বাসে করে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক কক্সবাজারের উদ্দেশে রওনা হন।

ভোর চারটার দিকে পেছনে থাকা বাসটি কেরানীহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পশ্চিম পাশের ডোবায় পড়ে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর