advertisement
advertisement

১২ সফটওয়্যার তৈরি করতে খরচ ৮০ কোটি টাকা, কাজে লেগেছে কতটা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
১২ সফটওয়্যার তৈরি করতে খরচ ৮০ কোটি টাকা, কাজে লেগেছে কতটা

advertisement

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব গত বছরের ১৫ ডিসেম্বর কাগজডটএআই নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্ম উদ্বোধন করেন। এই প্ল্যাটফর্মের কয়েকটি সেবার একটি হলো ওসিআর, যার মাধ্যমে ছবি বা নথি থেকে লেখা ওয়ার্ডে রূপান্তর করা যায়। ওই দিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘আমরা ভাষাকে উন্মুক্ত করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারকে কাজে লাগাতে চাই।

কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে কাগজ টুলসের বিভিন্ন সুবিধা ব্যবহার করা যাবে।’ অবশ্য দেখা যাচ্ছে, সরকারি এই সেবার ব্যবহার সামান্য। অন্যদিকে প্রত্যেকের স্মার্টফোনে থাকা গুগল লেন্সের মাধ্যমে সহজেই ছবি বা নথি থেকে লেখা ওয়ার্ডে রূপান্তর করা যায়। আরও অনেক অ্যাপ রয়েছে, যেগুলো বিনা মূল্যে এই সেবা দেয়। এসব অ্যাপ চালু হয়েছে সরকারের কাগজডটএআই উদ্বোধনের অনেক আগে।

ছবি বা নথি থেকে লেখা ওয়ার্ডে রূপান্তরের মতো অডিও থেকে লেখা তৈরি, বানান ও ব্যাকরণ সংশোধন, বাংলা ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ, এমন ১২টি সফটওয়্যার তৈরি করতে ৮০ কোটি টাকা খরচ করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর