মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ঢুকতেই হরিণের বিচরণস্থল। হরিণের মুখে ঘাস তুলে দেওয়ার আনন্দে মেতেছে শিশুরা। ৬ নভেম্বর
মিরপুর জাতীয় চিড়িয়াখানায় উদ্বৃত্ত চিত্রা হরিণ ৫০ হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছে, কিনতে হবে কমপক্ষে এক জোড়া। চিড়িয়াখানায় প্রায় ৩৫০টি চিত্রা হরিণ রয়েছে এবং উচ্চ প্রজনন হারের কারণে এদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জায়গার সংকট তৈরি হয়েছে, জানান পরিচালক মো. শাহিনুর আলম। শৌখিন বা বাণিজ্যিক উদ্দেশ্যে হরিণ পালনের জন্য বন অধিদপ্তরের পূর্বানুমতি ও নির্ধারিত শর্তাবলি মানা বাধ্যতামূলক।
হরিণ সর্বদা রাষ্ট্রীয় নজরদারিতে থাকে এবং মাংসের জন্য বিক্রি বা খাওয়ার সুযোগ নেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।