advertisement
advertisement

ঢোলের তালে লাঠিখেলা, শত বছর পরও জমজমাট এই মেলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১:৪০ অপরাহ্ণ
ঢোলের তালে লাঠিখেলা, শত বছর পরও জমজমাট এই মেলা

লাঠি হাতে লাঠিয়ালরা কসরত ও নৈপুণ্য প্রদর্শন করছেন। গতকাল শুক্রবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার ডুমুরশিয়া গ্রামের ডুমুরশিয়া ডিসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে

advertisement

ঢোলের শব্দের সঙ্গে শুরু হয় লাঠির ছন্দময় লড়াই। কখনো আক্রমণ, কখনো প্রতিরোধ। লাঠিয়ালদের ক্ষিপ্রতা আর কৌশল দেখতে মাঠজুড়ে দর্শকের ভিড়। কেউ এসেছেন পাশের গ্রাম থেকে, কেউ দূরদূরান্ত থেকে। মাঠের বাইরে বসেছে মেলা। কোথাও খাবারের দোকান, কোথাও খেলনা, কোথাও আবার বড় বড় মাছ নিয়ে বসেছেন জেলেরা। সব মিলিয়ে উৎসবের অন্য রকম আমেজ।এ দৃশ্য মাগুরার মহম্মদপুর উপজেলার ডুমুরশিয়া গ্রামের।

প্রতিবছর কার্তিক মাসের ১৬ তারিখে এখানে বসে ঐতিহ্যবাহী লাঠিখেলার মেলা। এবার ২১ কার্তিক, গতকাল শুক্রবার শুরু হয়েছে দুই দিনব্যাপী ১০৬তম আয়োজন। শুক্রবার দুপুরে ডুমুরশিয়া ডিসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় লাঠিয়ালদের সঙ্গে তিনি নিজেও লাঠিখেলায় অংশ নেন। দর্শকেরা লাঠিখেলা উপভোগ করেন। সন্ধ্যার পর একই স্থানে বসে বিচারগানের আসর।

১৯১৩ সালের পর কোনো এক সময় থেকে নিয়মিত এ আয়োজন হয়ে আসছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর