advertisement
advertisement

‘বরবাদ’ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, দীঘি বললেন...


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
‘বরবাদ’ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, দীঘি বললেন...

প্রার্থনা ফারদিন দীঘি

advertisement

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির ব্যক্তিগত জীবন নিয়ে শোবিজে নতুন আলোচনা। ‘বরবাদ’ নির্মাতা মেহেদী হাসানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে, এমন গুঞ্জন ছড়িয়েছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন দীঘি। তবে সরাসরি সম্পর্কের বিষয়ে কিছু না বলে গুঞ্জনকে স্বাভাবিক বলেই মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেত্রী। সেখানে তাঁকে ঘিরে ছড়িয়ে পড়া প্রেমের গুঞ্জন নিয়ে জানতে চাওয়া হয়।

জবাবে দীঘি জানান, এসব আলোচনা নিয়ে খুব একটা ভাবেন না তিনি। এমনকি গুঞ্জনে বিরক্ত হওয়ারও কিছু দেখেন না।প্রার্থনা ফারদিন দীঘি। ফেসবুক থেকে দীঘির ভাষায়, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক।

আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’অভিনেত্রীর মতে, শোবিজের পরিচিত মুখদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকতেই পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর