শিল্পীর চোখে মিনি চাঁদ
পৃথিবী ও চাঁদের সম্পর্ক বহু প্রাচীন। পৃথিবীর আকর্ষণে চাঁদ দূরে সরে যেতে পারে না। এমনই জাদুতে পৃথিবী নিজের জন্য একটি নতুন মিনি চাঁদ ধরে ফেলেছে। বড়দিনের সময় পর্যন্ত দেখা যাবে এই মিনি চাঁদকে।মিনি চাঁদ বলা হলেও এই মহাকাশ শিলার নাম ২০২৬ কিউকিউ৮। গত আগস্ট মাসে প্রথম এটি দেখা যায়। গত এপ্রিল মাসে এটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার এই আবিষ্কারের কথা প্রকাশ করে।
কিউকিউ৮-এর এই অবস্থান একটি অস্থায়ী ব্যাপার। মিনি চাঁদটি ডিসেম্বর মাস পর্যন্ত পৃথিবীর মহাকর্ষের টানে থাকবে। পরবর্তী সময়ে ২০২৭ সালে এটি মহাকাশ থেকে ছিটকে দূরে চলে যাবে। বিজ্ঞানীরা কিউকিউ৮ এর কক্ষপথের পথ পুনর্গঠন করেছেন। তাঁরা দেখতে পান শিলাটি সূর্যকে প্রদক্ষিণ করতে ৩৫০ দিনের বেশি সময় নেয়। এটি পৃথিবীর এক বছরের সমান সময় নেয়। কিউকিউ৮ প্রতি ১০ বছরে একবার পৃথিবীর খুব কাছাকাছি আসে।
তবে এবারের ঘটনায় শিলাটি বেশ কাছে চলে আসে বলে পৃথিবী মহাকর্ষীয় টানে শিলাকে আটকে নেয়।মাইনর প্ল্যানেট সেন্টার জানিয়েছে, এই অবস্থানকালে কিউকিউ৮ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসে প্রায় ৩ লাখ ৫৩ হাজার মাইল দূরত্বে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।