আদালত
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করার পর তা সরিয়ে নিতে অস্বীকৃতি জানানোয় এক বন্ধুকে হত্যা করেছেন প্রবাসী বাংলাদেশি। এ ঘটনায় কুয়েতের ফৌজদারি আদালত ওই বাংলাদেশির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি নিয়ে বিরোধের জেরে পূর্বপরিকল্পনা অনুযায়ী বন্ধুকে খুন করেন ওই প্রবাসী।
ওই ঘটনায় দায়ের হত্যা মামলায় অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে গত মঙ্গলবার ফৌজদারি আদালত মৃত্যুদণ্ডের রায় দেন।কুয়েতের প্রসিকিউটররা জানান, ভুক্তভোগী বন্ধু ওই প্রবাসী বাংলাদেশির স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে শেয়ার করেন। বারবার বলা সত্ত্বেও তা মুছে ফেলতে তিনি অস্বীকৃতি জানান।
এরপরই আসামি ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে ওই বন্ধুকে এই হত্যা করেন।মামলার অভিযোগ থেকে জানা যায়, ওই ব্যক্তি কর্মস্থলের ভেতরে আছেন নিশ্চিত হওয়ার পর প্রবাসী ব্যক্তি একটি ছুরি নিয়ে বাইরে ওত পেতে থাকেন।ভুক্তভোগী ব্যক্তি বাইরে আসামাত্রই আসামি তাঁর ওপর হামলা চালান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।