advertisement
advertisement

হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে যত কীর্তি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে যত কীর্তি

২৪২* রানের ইনিংস খেলেছেন হৃদয়

advertisement

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২* রানের অবিস্মরণীয় ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। এই ইনিংসের পথে তিনি নাম লিখিয়েছেন বাংলাদেশ ও বৈশ্বিক ক্রিকেটের নানা রেকর্ডে।১টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্কোর (২৪২) এখন তাওহিদ হৃদয়ের। এর আগে সর্বোচ্চ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিমের ২১৯ (২০১৮ সালে মিরপুরে)।২হৃদয়ের ১১ ছক্কা টেস্টে এক ইনিংসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ।

তাঁর আগে ইনিংসে ১১ ছক্কা ছিল ছয়জনের। সর্বোচ্চ ১২টি করে ছক্কা আছে ওয়াসিম আকরাম ও যশস্বী জয়সোয়ালের। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ৭ ছক্কা ছিল তামিম ইকবালের (২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে)।২৪২*প্রথম বাংলাদেশি হিসেবে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবলে পরিণত করার কীর্তি গড়লেন হৃদয়।৪টেস্টে ডাবল সেঞ্চুরি করা চতুর্থ বাংলাদেশি হৃদয়।

অন‍্য তিনজন হলেন মুশফিকুর রহিম (তিনটি), সাকিব আল হাসান ও তামিম ইকবাল।৬২.৬৯বাংলাদেশের ৩৮৬ রানে হৃদয়ের একারই ২৪২*, অর্থাৎ, দলের ইনিংসের ৬২.৬৯%ই তাঁর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর